EPGTiDOrb6Ga79h410LSgyObtzU

Monday, January 30, 2012

ফাটাফাটি ১০টি Mystery/Thriller/Action

ফাটাফাটি ১০টি Mystery/Thriller/Action মুভি+ডাউনলোড লিংক

IMDB rating 7.7

অসাধারণ একটা মুভি। একদম টানটান উত্তেজনায় ভরপুর একটি মুভি। দেখা শুরু করলে না শেষ করে উঠাই যাবে না। মুভিটি Juan নামের একজন প্রিজন অফিসারকে নিয়ে। চাকরীতে সে নতুন জয়েন করেছে। একদিন হঠাৎ সেই জেলে কয়েদিরা হামলা শুরু করে এবং জেলটি দখল করে নেয়। Juan ভিতরে আটকে যায়। ভয়ংকর এই কয়েদিরা তার পরিচয় জানতে পারলে তাকে মেরেই ফেলবে। কি করবে এখন সে ?? বাধ্য হয়ে সে নিজেও কয়েদি সেজে যায়। শেষ পরিণতি তাহলে কি লেখা আছে ??? অবশ্যই দেখার মতো মুভি।
Torrent download link
Mediafire pass: gblog85.blogspot.com
All links: Links

Trade (2007)
IMDB rating 7.5

আরেকটি অসাধারণ মুভি। অনেকেই মনে হয় দেখে ফেলেছেন। না দেখে থাকলে দেখে ফেলুন। মুভির প্রথম অংশের গল্প মেক্সিকোতে। ছোটবোন Adriana ও মাকে নিয়ে Jorge এর সুখের সংসার ছিলো। হঠাৎ করেই রাস্তা থেকে আদরের ছোটবোনকে নারী পাচারকারীরা তুলে নিয়ে যায়। আমেরিকায় নিয়ে গিয়ে তাকে বিক্রি করে দিবে। পরের অংশ আমেরিকায়। ছোটবোনকে উদ্ধার করতে Jorge একলাই আমেরিকায় চলে আসে। পথে পরিচয় হয় অফিসার Roy এর সাথে। Roy রওনা হয় Jorge কে নিয়ে ছেলেটার ছোটবোনকে উদ্ধার করতে। এরপর শুধু টানটান উত্তেজনায় তাদের অভিযান দেখে যান।
Torrent download link

An American Crime (2007)
IMDB rating 7.3

এই মুভিটা কিন্তু সত্য ঘটনার উপর নির্মিত। এই মুভিটা অনেকের সহ্য নাও হতে পারে। বেশ কিছু অসহ্য ভায়োলেন্সের দৃশ্য আছে এই মুভিতে। আমেরিকায় ১৯৬০সালের দিকে এক সাইকো মহিলার হাতে বাসায় আটকে রেখে অন্য মেয়ের উপর ভয়ংকর নির্যাতনের ঘটনা এবং এর পরবর্তী আসল ঘটনা নিয়ে সম্পূর্ণ মুভিটি। নির্যাতনের দৃশ্যগুলো খুব ভয়ংকর এবং ছোট মেয়েটির কষ্টগুলো খুব খারাপ লাগে দেখতে। আমেরিকার খুব ঘৃণিত অপরাধের ঘটনাগুলোর মাঝে এই কেসটিও আছে।
Mediafire pass: 300mbfilms.com
Links: part 1 part 2 part 3 part 4

Cold Fish (2010)
IMDB rating 7.2

সিরিয়াল কিলারপ্রেমী মুভি প্রেমিকদের জন্য আরেকটি মাস্ট সি। আবারো হাজির সিরিয়াল কিলার এবং ভায়োলেন্সের এক উত্তেজনাপূর্ণ রাইড। এটা জাপানিজ মুভি। মুভির শুরুটা হবে কিন্তু খুব সাধারণ একটি মাছের দোকান দিয়ে। কিন্তু অনেক গোপনীয় ও ভয়ংকর ঘটনা জড়িয়ে আছে এই দোকানের ভিতর। ব্যাপক রক্তারক্তি ও ভায়োলেন্স আছে কিন্তু মুভিতে। আছে চমকে দেবার মতো টুইস্ট। সিরিয়াল কিলার মুভিপ্রেমীরা অবশ্যই দেখবেন।
Mediafire pass: mediafire4u.com
Links: part 1 part 2 part 3 part 4 part 5

Sin Nombre (2009)
IMDB rating 7.6

অসাধারণ আরেকটি মুভি। Sayra নামের একজন মেয়ে অনেকদিন পর তার বাবার সাথে দেখা করার জন্য ট্রেনে করে যাচ্ছিল। আবার Casper ও Mago হলো গ্যাংস্টার। Casoer একটি মেয়েকে পছন্দ করতো। কিন্তু Mago সেই মেয়েটিকে মেরে ফেলে। যাইহোক Mago এবং তার দলবল নিয়ে ট্রেনটিতে হামলা করে। Casper তখন Sayra এর জীবন বাচায় এবং Magoকে মেরে ফেলে। তারপরই বেঈমান Casperকে মারার জন্য তাদের দলনেতা El Sol তার দলের ভয়ংকর খুনীকে পাঠায়। শুরু হলো অনেক উত্তেজনাময় এক যাত্রা। ভায়োলেন্সে ভরা সেই রাইড। বাচা-মরার লড়াই। এই মুভিটা না দেখলে মিস হবে। একবার দেখা শুরু করলে দমবন্ধ হয়ে দেখতে থাকবেন এবং দেখা শেষ না করে উঠা অসম্ভব।
Torrent download link

Elite Squad (2007)
IMDB rating 8.0

এটা ব্রাজিলের মুভি। একদম হতবাক হয়ে গিয়েছিলাম মুভিটা দেখতে বসে। ওরা যে এত ক্লাসিক মুভি বানায় জানতাম না। পুরোটো মুভি জুড়ে থ্রিল/অ্যাকশন তো আছেই আবার পলিটিক্যাল ব্যাপারও আছে। ব্রাজিলের স্পেশাল ফোর্স ‘BOPE’। দূর্ধর্ষ কিছু অফিসার তাদের। একেবারেই অন্যরকম তাদের সেই ট্রেনিং মুভিতেও দেখানো হয়েছে। বিপদজনক সব অপারেশনে তাদের ডাক পড়ে। হঠাৎ ‘Pope’ ব্রাজিলে সফরের ঘোষণা দেন। তখন এই গ্রুপের উপর ব্রাজিলের সবচেয়ে ভয়ানক ড্রাগ ডিলারদের ধ্বংস করার মিশন দেয়া হয়। জীবনের সবচেয়ে ঝুকিপূর্ণ মিশনে তারা নেমে পড়ে। ভাষায় প্রকাশ সম্ভব হবে না এই মুভিটির মুগ্ধতা। অসাধারণ এবং অসাধারণ। অবশ্যই দেখবেন।
Mediafire pass: hnmovies.com
Links: part 1 part 2 part 3 part 4

Elite Squad: The Enemy Within (2010)
IMDB rating 8.2

প্রথমটি দেখে চরম মুগ্ধ হবার পর নেটে খুজে দেখি এই মুভির ২য় পর্বও আছে এবং সেটি নাকি ১মটির মতোই অসাধারণ। কোন কথা নাই। নামিয়েই দেখা শুরু করলাম। আবারো মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ এবং আবারো অসাধারণ। ১ম পর্বের প্রায় সবাইকেই পাবেন। কিন্তু এবার ১৩বছর পরের ঘটনা। আগের পর্বের সাহসী সেই অফিসারদের পিছনে অনেক বড় মানুষেরা ষড়যন্ত্র করে নানা অপরাধে তাদের ফাসিয়ে দেন। তাদের উপর এইজন্য অনেক শাস্তিমূলক পদক্ষেপ আসে। মুভিতে আরো পাবেন নতুন ড্রাগ ডিলারকে। এবার সে আরো বেশী শক্তিশালী। অসাধারণ মেকিং একটা মুভি। ১ম এবং ২য় পর্ব দেখে অবশ্যই অসাধারণ লাগবে গ্যারান্টি দিলাম। দুটো মুভিই না দেখলে পস্তাবেন।
Mediafire links: part 1 part 2 part 3 part 4

Timecrimes (2007)
IMDB rating 7.2

একেবারে অসাধারণ। একদম পারফেক্ট থ্রিলার। এরকম থ্রিলার মুভি অনেকদিন পর দেখলাম। সাইফাই এর কিছুর মিশ্রণও কিন্তু আছে। Hector নামের একজন সাধারণ লোক। হঠাৎ একদিন এক লোক হাতে কাচি নিয়ে তাকে মারতে আসে। Hector ভয় পেয়ে যায়। মুভির মজা মাত্র শুরু। বেশী কিছু বলতে চাইছি না। কারণ মুভিটিতে অসাধারণ একেবারে বোকা বানিয়ে দেয়া টুইস্ট আছে। আমি পুরো বেকুব হয়ে গিয়েছিলাম টুইস্টে!!! যারা থ্রিলার এবং টুইস্ট মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য একদম মাস্ট সি। এনজয় করবেন বলে আমার বিশ্বাস।
একটা ঝামেলা লাগছে। আমি stagevu থেকে নামিয়ে ছিলাম। এখন লিংক ডেড দিচ্ছে। মিডিয়াফায়ার/টরেন্ট খুজেও পাচ্ছি না। stagevu দিয়ে রাখলাম। যদি পরে ঠিক হয়।
stagevu link

The Secret in Their Eyes (2009)
IMDB rating 8.2

আরেকটি অসাধারণ থ্রিলার মুভি। একেবারে টানটান থ্রিলার মুভি। এইসব থ্রিলার মুভিগুলো দেখতে যে কি ভালো লাগে!!! দেখতে বসলে একেবারে দমবন্ধ করে বসে দেখতে হয়। আসল ঘটনা কি?? শেষে কি হবে?? না জানার আগে শান্তি নাই। একজন অবসর প্রাপ্ত লিগ্যাল অফিসার Benjamin অবসরের পর তারপর পুরনো এবং আলোচিত একটি সলভ হওয়া কেস নিয়ে একটি বই লিখতে যায়। কিন্তু একটু গভীরে যাবার পর বুঝতে পারে এতদিন সবাই যা জানতো সেটা হয়তো ভুল!!!! একদম থ্রিলে ভরা রাইড তারপর। মজা পাবেন গ্যারান্টি দিতে পারি।
Mediafire pass: anymediafire.Secret
Links: part 1 part 2 part 3 part 4

Let The Right One In (2008)
IMDB rating 8.0

এটা অবশ্য ফ্যান্টাসি মুভি। অনেক ভ্যাম্পায়ার মুভি দেখেছি জীবনে। কিন্তু এই মুভিটাকে সবচেয়ে সেরা হিসেবে আমি ঘোষণা করলাম। Twilight টাইপের মুভিগুলো এই মুভির ধারেকাছেও দাড়াতে পারবে না। একেবারে অন্যরকম এক গল্প। ১২বছরের একটি ছেলে জীবনে প্রথমবারের মতো একটি মেয়ের প্রেমে পড়ে। কিন্তু সেই অল্প বয়সের না বুঝার জীবনেই আবিষ্কার হয় সে যে মেয়েটির প্রেমে পড়েছে মেয়েটি এক ভ্যাম্পায়ার। ভয়ংকর মেয়েটির স্বভাব। মানুষের রক্তই তার খাবার। দেখতে থাকুন তারপর। একেবারেই অন্যরকম রোমান্চকর মুভি। খুব ভালো লাগবে আমি নির্বিদ্ধায় বললাম। না দেখে থাকলে বেশ ভালো মানের একটা মুভি মিস করছেন। Twilight মুভির সাথে এই মুভিকে একদম মিশাবেন না। আকাশ-পাতাল তফাত। পিচ্চিদুটোর অসাধারণ অভিনয় মনকে ব্যাপক নাড়া দিয়ে যায়।
Torrent download link

কিং খান শাকিব খান অভিনীত ছবি--হৃদয় আমার নাম --রিভিউ

কিব খান আরো বড় নায়ক, তার ডিভিডি পাইতে ৪ মাস লাগে !!! (হেহ , লিওনার্দোরে শাকিব ওর নিজের লগে নাচার পারমিশন দিবোনা,আর কোনখানকার শাহরুখ !! ) মেজাজ খারাপ কইরা বাসায় ফিরলাম, হাতে তুইলা নিলাম রিমোট, ধরলাম লোকাল চ্যানেল .........


দেখি বিশালবক্ষা একজন যুবতী আমার দিকে তেইড়া আসতাছে :-/!! কোন মুখমন্ডল দেখা যাইতাছেনা, খালি বক্ষদ্বয় বিশালভাবে প্রকম্পিত হৈয়া আমার দিকে ছুইটা আসতাছে !! (এইসময় ভয় লাগলো, আমিতো কোন ইভটিজিং করিনা, এলাকায় আমারে সবাই ভালো মানুষ হিসাবেই চিনে ..তবে আমি কি .....) !!! নাহ , অবশেষে ঘাম দিয়া যেন জ্বর ছাড়লো, ঐটা নায়িকার শরীর,উনি বনে বনভোজন করতে গিয়া গুন্ডা দ্বারা ধাওয়া খাইছেন , তাই ক্যামেরা দিকে ছুইটা আসতাছিলেন,আর বেক্কল ক্যামেরাম্যান নায়িকার সবচে বড় সম্পদের দিকেই ক্যামেরা তাক করছেন !! (রসিক ক্যামেরাম্যান,''বড়'' শব্দটা বলতে আক্ষরিকভাবে যা বুঝি,তাই তুইলা ধরছেন !! )
নায়ক তখন জায়গা মতন পজিশান নিয়া দেখি জিন্সের প্যান্ট পইরা বুকডন মারতাছেন ! পড়বিতো তো পড় মালির ঘাড়ে, নায়িকা বিশাল ভুড়িসমেত ল্যান্ড করলেন বুকডনরত নায়কের পশ্চাৎদেশের উপর !! একটা শব্দ হইলো , '' স্পাইসিঈঈ'' !!! ক্যামেরাম্যান সাথে সাথে দেখি নায়িকার (এডিটেড .... ) উপর ক্যামেরা ধরছেন,ঐখানেই বড় কইরা লেখা আছে,''স্পাইসি'' !! নায়কও ঘাড় ঘুরাইলেন, হায় খোদা !!! বাংলার বেবাক সুশীলসমাজের নয়নের মনি শাকিব খান দেখি নায়ক!!শাকিব খান সাহেব নায়িকারে কোন মতে তুল্লেন ( ঘামে ভিজা মুখ দেইখা কনফিউজড হইলাম, ব্যায়াম কইরা ঘাম নাকি নায়িকা তুলতে গিয়া ?? )। নায়িকা কইলেন তেনাকে গুন্ডারা ধাওয়া দিছে,তাই এইখানে লুকাইছেন।শাকিব খান বললেন এইডা কোন ব্যাপার না,প্রায়ই ধাওয়া-পাল্টা ধাওয়া এফডিসিতে চলতেই আছে ।নায়িকারে উনি মুক্ত কইরা দিয়া আসলেন,নায়িকা আবার বনে হাঁটা ধরলেন । বেশিদুর যাইতে পারলেন না, সামনে গিয়া দেখলেন তিনজন কার্ড খেলতাছে!! নায়িকা অত্যন্ত আহলাদের সাথে ফুরফুরা মনে জিজ্ঞেস করলেন,ঢাকা যাওয়ার রাস্তা কোনদিকে ? তারে দেইখা গহীন বনের ভিতর টুয়েন্টিনাইন খেলারত তিন গুন্ডা লুঙিতে কাছা মাইরা আবার ধাওয়া দিলেন ।!! নায়িকা আবার স্কার্ট তুইলা দৌড় !!:D

দৌড় দিয়া উনি আসলেন নায়কের ঘরে (ঘরের রাস্তা চিন্যা ফালাইছে এত্ত তারাতারি !!) । শাকিব খান তখন আবার গোসলে ব্যস্ত। নায়িকা চোখ-মুখ ঢাইকা বিনয়ের সাথে একটা সালামও দিলেন !! আবদার করলেন,তারে যেন নিরাপদে আবার বিলাই-পার কইরা দেওয়া হয়।শাকিব খান কৈলেন,তার আগে যেন তার পড়ার জন্য জিন্সের প্যান্ট আগায়া দেওয়া হয়!! নায়িকা জিন্সের প্যান্ট তুললেন,তুইলা প্যান্টের গন্ধে নাক-মুখ চাইপা জিজ্ঞেশ করলেন,এত্ত গন্ধ কেন প্যান্টে :|!! (শ্লার স্ক্রিপ্টরাইটাররে পাইলে .... ) । নায়ক বললেন,গরিবদের প্যান্টে নাকি এরুম গন্ধ থাকেই,তবে তিনি নায়িকার গন্ধও নিতে চান......ইত্যাদি ইত্যাদি আদিরসাত্মক কথাবার্তা!!( .....কমুনা,কইলে ব্যান খামু ...!!) । ......প্যান্ট পড়ার আগে উনি আবার নায়িকারে বললেন,তার জাঙিয়াটা আলমিরা থিকা বাইর করতে ( কপাল,কপাল !!), ঐটা ছাড়া নাকি তিনি প্যান্ট পড়েন না !!!!এরই মাঝে নায়কের খালা ঘরের ভিতর ঢুইকা পড়ায় শাকিবখান নায়িকা রে কোথায় লুকাইবেন,তা নিয়া চিন্তিত হইলেন (চিন্তারই কথা, নায়িকার পশ্চাৎদেশ ঢাকলে সামনে দিয়া ভুড়ি বাইর হৈয়া যায়, ভুড়ি ঢাকলে পশ্চাৎদেশ, মহা মুসিবত !!)
...তা কোনমতে ঢাকাঢুকি কইরা খালারে বিদায় করলেন,তারপর আবার নায়িকারে বনের রাস্তায় উঠায়া দিতে গেলেন।উঠাইলেন বাসে (বনের ভিতর আবার বাসসার্ভিস !!!) ।কিছুদূর যাইতে না যাইতেই বাসচালক বলিলেন,পৌছায়া দেওনের আগে একটু নায়িকারে বাসায় বিশেষ দাওয়াত দিতে চান ;) !!! আবার নায়িকার দৌড় !! আবার নায়কের সামনে গিয়া পড়লেন !! ( আরে এত্ত রাগের কি আছে দূর্যোধন,কবি তো বলেছেনই .....পৃথিবী গোল :|) !!
হঠাৎ হাউ-কাউ শুরু হইয়া গেলো , বুঝলামনা কোথায় গন্ডগোল লাগছে!! বারান্দায় যামু,এমন সময় বুঝলাম এইটাও হল-প্রিন্ট ছবি !! তিন-তিনবার নায়িকা রেপসীন হইতে বাইচা গেছে বইলা দর্শকরা ধুমায়া গালাগালি শুরু করছে হলের ভিতর ;)

এরই মাঝে নায়িকারে নায়ক ঘরে নিয়া আসছেন,চা কফির পাশাপাশি বাংলা-ছবির আদি অকৃত্তিম ও সবচে আকাঙ্খিত দৃশ্য ''গোসলের'' ব্যবস্থাও কইরা দিছেন,তারপর দেখি নায়িকার অন্তর্বাসও ধুইতে গেলেন( ১৮+,বাচ্চালোগ,দূরে খেলিতে যাও )!!!!!!

এই বিশালবক্ষাকে কৈ যেন দেখছি.......হুমমমম,এইডা তো আমাদের মৌসুমী আপার ছোড বইন ইরিনা ( যাক,স্বাস্থ্যেও বইনে-বইনে মিল আছে ) ইরিনা বাসায় পিকনিক শেষ কৈরা ফিরে নাই বইলা তার বাপ সিদ্দিক আলীর মনে ব্যাপক টেনশন। তার ভাই জব্বার আলীর পুতের নজর আবার নায়িকার দিকে( স্বাভাবিক ) । তো নায়িকার বাপ সিদ্দিকের মনে এতই টেনশন,যে উনি জোরে শব্দ শুনলে হার্টের ব্যথা শুরু হইয়া যায় !! আর চিকিৎসা হিসাবে তখন উনি হাপানী রোগের নেবুলাইজার টানা শুরু করেন :!!! নায়িকারে বাসায় পৌছায়া দিলেন নায়ক, আর স্বাভাবিকভাবেই গরীবি-বড়লোকি ডায়ালগবাজি শুরু হওয়াই নিয়ম( এইখানেও ব্যাতিক্রম হইলোনা )।

আবার নায়িকা কলেজে যাইতাছেন,আবার তারে গুন্ডারা আক্রমন করলো !! ( এই নায়িকাডারে কোনমতে মাফ করা যায় না?? আর কত??:(( )। আবার শাকিব খান টু দা রেসকিউ ( লিখতে লিখতে টায়ার্ড হইবার ইমো হইবে এইখানে ) ।নায়িকার বাপ শাকিবের বীরত্বে খুশি হইয়া নায়িকা বডিগার্ড হওনের অফার দিলেন!! শাকিব খানও বডিগার্ডের চাকরি পাইয়া পোজ-পাজ মাইরা জয়েন করলেন !

ওরে খোদা,এইখানে দেখি অন্য কাহিনী,সবই নাকি সেট-আপ,শাকিব খান এইখানে অ্যাক্টিং করতাছেন,যেন নায়িকার ক্লোজ থাকা যায়!! আর তারপর নায়িকার বাপরে মাইরা সব সম্পত্তি নিয়া নিবো নায়িকার চাচা-চাচাতো ভাইয়েরা !!এইডাই তেনাদের প্ল্যান !! অন্যদিকে শাকিব খানের আলাদা প্ল্যান !! তিনি নায়িকার চাচা-চাচী-বাপ-চাচাতো ভাই সবগুলারে মারার প্ল্যান করছেন !!! কেন ?????? চিরায়ত বাংলা ছবি...... ছুড বেলায় নায়ক শাকিব খানের মা'রে রেপ করতে গিয়া বেদম প্রহারের শিকার হন নায়িকার চাচা, আর সেই ক্ষোভে নায়িকার বাপ শাকিবের বাপরে মাইরা গুষ্টি বিনাশ কইরা দেয়, আর শাকিবের মা হইয়া যান বোবা !! ( শাহরুখের লগে নাচবানা, আবার বাজিগর ফিলিমটার কাহিনী তো ঠিকই মাইরা দিছো ;) )

যাউগ্গা, নায়িকার আবার পছন্দ শাকিব খানরে না,রাজা নামের একটা পুলিশ অফিসার!! উনি আবার বেশ ঘর্মপ্রিয় মানুষ, নায়িকার সাথে দেখা করলে উনার আবার নায়িকার ঘাম না খাইলে চলেনা:| !! ( মাফ করবেন,ইহাই সইত্য ) ..... ঘাম খাইয়া উনি আবার আহলাদের সাথে বলেন,''বাহ,তোমার ঘাম তো নোনতা '' !! ( বেকুব,তোর ঘাম কি মিষ্টি নাকি স্ক্রিপ্টরাইটারের ?? ) ।X((

শাকিবখান আছেন নিজের কামে,উনার প্রথম মিশন চাচাতো-ভাই নাম্বার এক-কে মারা । ঐ ব্যাডায় তখন বারের ভিতর ঢুইকা বইসা আছে,বারের মালিক সবাইকে জিজ্ঞেস করেন,''আজ আপনারা কার গান শুনবেন??'' !!! তার পর যা ঘটলো,তার জন্য আমি প্রস্তুত ছিলাম না ! রসিক দর্শককূল বললো-------- সালমা !!! সালমা'র গান ''বানিয়া বন্ধুরে'' বারের ভিতর শুরু হইলো,আর যাবতীয় নর্তকীরা উদ্দাম নৃত্যকলা প্রদর্শন শুরু করলো !! এখন ভিলেন দেখি নাচ-গান শেষে সঙ্গিনীর ( ;) ) জন্য রুমের ভিতর অপেক্ষা করতাছেন ..... আর সময় পার করার ব্যবস্থা হিসাবে ম্যাপ উল্টাইতাছেন !!!( অ্যাটলিস্ট মানবজমিনের একটা কপি থাকলেও কথা ছিলো ) !!

এইসময় আমি নিজেই লাফ দিয়া উঠলাম !! ভুতততততততততততত ! :-*সরি ডুড , আমারই ভুল , ঐটা মুখোশ পড়া শাকিব খান, উনি খুন করেন ভুতের মুখোশ পইরা !!! চিনতে পারিনাই .....! একনাম্বার চাচাতো ভাইরে ছুরি মাইরা ঐ ব্যাডারই কাপড়ের উপর রক্ত মুইছা ফুটলেন !!
এইবার দুইনাম্বারের পালা ! ঐ ব্যাটা দেখি মরার জন্য রেডি হইয়া ছিলো !! শাকিব খান আসার প্রায় সাথে সাথে শুইয়া পড়লেন :P!! আর শাকিব খান গলা টিপ দিয়া মারার পর কি মনে কইরা মরালাশটার মুখে বিষ ঢালা শুরু করলেন, মরালাশটাও চুকচুক কইরা বিষটুক খাইয়া সোজা হইয়া গেলো !!:|

নায়িকারে তার প্রেমিক ইন্সপেক্টর রাজামশাই কৈলেন,তার সন্দেহ শাকিবের উপর!! তাই নায়িকা যেনো শাকিবের সাথে '' ষোল কলা'' দেখায়া ইনফো যোগার করে !!! ( শিয়ালের কাছে মুর্গি বর্গা দেওয়ার মত ----এই বেকুব লোকের প্রেমে নায়িকা কেমনে পড়ছিলো!!) । নায়িকা কইলে,''উখে '' !! তারপর নায়িকা গেলেন শাকিব খানরে লইয়া বাগানবাড়িতে কয়েকদিন একান্তে কাটাইতে !!;)
নায়িকা শাকিবরে কৈলেন,নায়িকারে ভালো না বাসলে উনি ''খুদখুশী'' করবেন । শাকিব খান কইলেন,'' ডিজিএম,সিটিএন '' !! নায়িকা পুকুরে ঝাঁপ দিলেন আত্মহত্যার উদ্দেশ্যে । ...... কপাল খারাপ, হাটু পানির কারনেই হোক,অথবা বিশাল দেহের প্লবতার সুত্রের কারনেই হোক,উনি কোনভাবেই ডুবতাছিলেন না (আই মিন,যেই কারনে জাহাজ ডুবেনা) !! নায়কের মনেও ততক্ষনে প্রেম জন্মায়া গেছে , তাই তিনি নায়িকা উদ্ধারকরন প্রোগ্রামে শামিল হইলেন।বিশালবপু নায়িকাকে তুলতে গিয়াই হোক,অথবা সাতাঁর না জানার কারনেই হোক, নায়কও দেখি হাটুঁ সমান পানিতে ডুইবা মরার মত অচেতন হইলেন:-/! নায়িকা আর দশটা ছবির মতই নায়কের মুখে শ্বাস দিয়া তারে বাচায়া তুললেন !

এখন নায়িকা নায়কের প্রেমে হাবুডুবু খাইতাছেন,আর ইনস্পেক্টর রাজামশাইরে রিজেক্ট কইরা দিছেন !! তাতে অবশ্য রাজামশাইর কোন ভাবান্তর দেখা গেলোনা :|(উনি তো জানেনই,গল্পে তার দরকার এইটুকুই )।উনি বিপুলবিক্রমে শহরের একটা ঔষধের দোকানে ঢুইকা শাকিব খানের ছবি দেখাইলেন।ঔষধবিক্রেতা ব্যাটাও রেডিই ছিলো, জিজ্ঞাসাবাদের আগেই গড়গড় কইরা সাক্ষ্যও দিয়া দিলো !!!

এর মাঝেই নায়কের মনে প্রেমও আসছে,দুইএকটা খুচরা গানও হইছে,এখন আবার খুনের চিন্তা আসছে !! তাই আবার ভুতের মুখোশ লাগায়া চাচা-রে মারলেন। তারপর ধরলেন মেইন ভিলেন নায়িকার বাপরে ।
নায়িকার বাপ ছুরির পোচ খাইয়া অত্যন্ত আহলাদের সাথে জিজ্ঞেস করলেন , শাকিব খান কি তারে খুন করতে চায়??( না, ছুরি দিয়া তোমার দাড়ি শেভ করতে চায় ,ব্যাডা বেকুব X( )......নায়িকাও হাজির হইছেন এর মাঝেই , পুরানা প্রেমিক রাজাও আসছেন !! নায়িকাও খুব ব্যাকুল হইয়া জিজ্ঞেস করলেন,শাকিব কি তার বাপরে খুন করবো নাকি?? আর পাশে নিজের কোমড়ে হাত দিয়া পুলিশ রাজা ঘটনা পর্যবেক্ষন করতে লাগলেন !! শাকিব কইলো,হ করুম!! এইটা বইলা খুনের মিশন বাদ দিয়া নায়িকার হাত ধরলেন,টানতে টানতে নিয়া গেলেন হাসপাতালে-----যেখানে নায়কের মা চিরনিদ্রায় শায়িত,সরি ডুড.... বোবা হইয়া স্যালাইন চিকিৎসা নিতাছেন :-/!! (২০ বছর ধইরা বোবার চিকিৎসা স্যালাইন দিয়া চলতাছেB-) !!!) আর ততক্ষনে ভিলেন কি আর বইসা থাকে? সাঙপাঙ লইয়া হাসপাতালে আক্রমন চালাইলেন :|............. নায়কের সাথে পুলিশও হাত লাগাইলো ,...........ভিলেনও অ্যাজইউজুয়াল ধরাশায়ী হইলেন ....... মারা যাওয়ার পর বোবার মুখে ফুটলো খৈ,নায়কের মায়ের জবান ফিরা আসলো :-/.................. আর মাইরপিটে সক্রিয় অংশগ্রহনের পর পুলিশ রাজা নায়ক শাকিব খানের দিকে হাতকড়া তুইলা ধইরা বললেন , ''' আইন নিজের হাতে তুইলা নিবেন না '' !!!!!!!!! X(


বি.দ্র. ছবির নাম '' হৃদয় আমার নাম'' , কন্টেন্ট চরমভাবে ১৮+, দেখার পূর্বে ---বাচ্চালোগ,দূরে হঠো !! নায়ক প্রতিটা ডায়ালগের পরই একটা এক্সট্রা ডায়ালগ মারে , '' রাইস টু ফ্রাইস '' !! আমি এর মাথামুন্ডু কিছু বুঝিনাই , তবে শাকিব অনেক ইস্মার্ট হইছে ...... কথায় কথায় দুইএকটা ইংলিশ মারে, এই যেমন,'' ওহ নো '', '' শিটটটটটটট '' ,''ড্যাম ইট'',এই শাট আপ '' ''মাই গড'' !!!!! বিবিসি জানালা বহুৎ কামের জিনিস !! শাকিবভক্ত মাইনাস দিলেও কিচ্ছু মনে করুম না, গনতান্ত্রিক অধিকার !!!

Author: http://www.somewhereinblog.net/blog/nvidia/29294310

Tuesday, September 20, 2011

Need New Baby Tips

www.21stcenturies.blogspot.com

Jokes Quotes


You are 70% beautiful,
75% naughty, 
80% sweet, 
95% true, 
100% lovely
In total if you sum up, you are a 420




                               See a Funny Video Also